1. admin@dailycrimeexpress.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, ঐক্য-সম্প্রীতির বার্তা এমপি মান্নানের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার যুবক  “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র বীরগঞ্জে প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীল গালা” কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী সীমান্তে থেকে ধরে নিয়ে যাওয়া নিহত বাংলাদেশীর মরদেহ ১১ মাস পর ফেরত দিলো বিএসএফ  পঞ্চগড়ে ৫০ লিটার পেট্রোল সহ মোটরসাইকেল জব্দ, সরকারি মূল্যে তেল বাজারে বিক্রি ত্রিশালে ৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা করল ঘাতক বাবা চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া: এসিল্যান্ডের ক্ষমতা, আইনের সীমা ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র

 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মাদকবিরোধী জোরালো অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ কার্যক্রম উল্লেখযোগ্য হারে কমেছে বলে দাবি করা হচ্ছে।

 

তরুণ প্রজন্মের জন্য মাদককে সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করে ওসি মহিবুল্লাহ ০৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ থেকে দায়িত্ব গ্রহণের পর থেকেই ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তার এই অবস্থানের ফলে উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার হয়। সংশ্লিষ্টদের মতে, এক সময় যেখানে প্রকাশ্যে মাদক কেনাবেচা হতো, বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।

 

থানা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পরিচালিত অভিযানে ৭০টির অধিক মাদক মামলা দায়ের করা হয়েছে এবং ১০৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০০ কেজির বেশি গাঁজা, ২০ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট এবং বিপুল পরিমাণ দেশীয় মদ ও ফেনসিডিল।

 

স্থানীয় বাসিন্দারা জানান, আগে দিনের বেলাতেও মাদক বিক্রি হতো এবং সন্ধ্যার পর চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের প্রতি আস্থাও বেড়েছে বলে তারা উল্লেখ করেন।

 

সংশ্লিষ্টরা আরও জানান, সোনারগাঁও উপজেলার দীর্ঘদিনের অন্যতম প্রধান সমস্যা ছিল মাদক। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি আজাহারুল ইসলাম মান্নান ও সাধারণ মানুষ একযোগে এ সমস্যার সমাধান দাবি করে আসছিলেন। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান থানা প্রশাসনের ভূমিকা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

 

এ বিষয়ে ওসি মহিবুল্লাহ বলেন, “মাদক ব্যবসা বন্ধ করা এবং একটি মাদকমুক্ত সোনারগাঁও গড়ে তোলা আমার প্রধান লক্ষ্য। মাদকের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যেখান থেকেই অভিযোগ আসছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঝুঁকি থাকলেও আমরা পিছপা হচ্ছি না।”

 

তিনি আরও বলেন, “এখানে একসময় প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ব্যবসা পরিচালিত হতো। নারীসহ বিভিন্ন শ্রেণির মানুষ এতে জড়িত ছিল। তবে ধারাবাহিক অভিযানের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে। যতদিন দায়িত্বে থাকব, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।”

 

আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে সোনারগাঁও উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© সকল স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ডেইলী ক্রাইম এক্সপ্রেস.কম
প্রযুক্তি সহায়তায় Daily Crime Express