1. admin@dailycrimeexpress.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, ঐক্য-সম্প্রীতির বার্তা এমপি মান্নানের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার যুবক  “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র বীরগঞ্জে প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীল গালা” কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী সীমান্তে থেকে ধরে নিয়ে যাওয়া নিহত বাংলাদেশীর মরদেহ ১১ মাস পর ফেরত দিলো বিএসএফ  পঞ্চগড়ে ৫০ লিটার পেট্রোল সহ মোটরসাইকেল জব্দ, সরকারি মূল্যে তেল বাজারে বিক্রি ত্রিশালে ৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা করল ঘাতক বাবা চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া: এসিল্যান্ডের ক্ষমতা, আইনের সীমা ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

পঞ্চগড়ে ৫০ লিটার পেট্রোল সহ মোটরসাইকেল জব্দ, সরকারি মূল্যে তেল বাজারে বিক্রি

পঞ্চগড় প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধ ভাবে পেট্রোল পরিবহন করার সময় একটি মোটরসাইকেল সহ তিনটি জারকিনে প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ধাক্কামারা এলাকায় ধাক্কামারা- মালাদাম সড়কের মর্ডান কিন্ডারগার্টেনের সামনে পেট্রোল পরিবহনকৃত মোটরসাইকেলটি ধাওয়া করেন। এসময় মোটরসাইকেল রেখে চালক পালিয়ে গেছেন। পরে প্রশাসনকে খবর দেয়া হয়।  আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দকৃত পেট্রোল স্থানীয় একটি পাম্পে নিয়ে সরকারি মুল্যে মোটরসাইকেল চালকদের মাঝে বিক্রি করা হয়।

 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বোদা উপজেলার সুবাহানাকা ফিলিং স্টেশন থেকে অসাধু উপায়ে নিয়মিত জ্বালানি তেল ক্রয় করে খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি করে আসছিল একটি চক্র। সিগারেট কোম্পানির গাড়ির মত বক্স তৈরি করে মোটরসাইকেলে পেট্রোল পরিবহন করা হচ্ছে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় হাবিব নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালককে ধাওয়া করেন। এসময় চালক মোটরসাইকেলটি রেখে পালিয়ে যান। পরে প্রশাসনকে খবর দেয়া হলে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি সহ পেট্রোল জব্দ করেন৷ পরে শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে পেট্রোল বিক্রি করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা  জব্দকৃত পেট্রোল বিক্রি করে সরকারি কোষাগারে জমা এবং অভিযোগের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© সকল স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ডেইলী ক্রাইম এক্সপ্রেস.কম
প্রযুক্তি সহায়তায় Daily Crime Express