1. admin@dailycrimeexpress.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, ঐক্য-সম্প্রীতির বার্তা এমপি মান্নানের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার যুবক  “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র বীরগঞ্জে প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীল গালা” কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী সীমান্তে থেকে ধরে নিয়ে যাওয়া নিহত বাংলাদেশীর মরদেহ ১১ মাস পর ফেরত দিলো বিএসএফ  পঞ্চগড়ে ৫০ লিটার পেট্রোল সহ মোটরসাইকেল জব্দ, সরকারি মূল্যে তেল বাজারে বিক্রি ত্রিশালে ৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা করল ঘাতক বাবা চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া: এসিল্যান্ডের ক্ষমতা, আইনের সীমা ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ

সোনারগাঁ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা এলাকায় সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত অপরাধের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ না থাকায় অবশেষে স্থানীয় যুবকরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাতভর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে সামাজিক সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের কর্ণধার আল মাহমুদ সানির নেতৃত্বে যুবকদের একটি দল এলাকায় নিরাপত্তা জোরদারে কাজ শুরু করে। তিনি গত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, অপরাধীরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং সব সময়ই ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থেকে তারা অপরাধ করে থাকে। তিনি আরও বলেন, ” রাতভর পাহারা দেওয়া যুবকদের সহযোগিতা না করলে ভবিষ্যতে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।”

তার এই আহ্বানে সাড়া দিয়ে স্থানীয়রা একত্রিত হয়ে পাহারা জোরদার করে এবং গত রাতে থেকে অভিযান চালিয়ে শেষ পর্যন্ত আজ সকালে দুই চোরকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন সজল (২২), পিতা: মৃত শফি, সাং: অর্জুন্দী এবং পারভেজ (২৭), পিতা: মৃত কামাল হোসেন, সাং: ছাপেরবন্দ।

পরে এলাকাবাসী তাদের সোনারগাঁ থানা পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে এবং আটক দুজনকে থানায় নিয়ে আসে।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই অপরাধ দমন সম্ভব। তারা আশা করছেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© সকল স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ডেইলী ক্রাইম এক্সপ্রেস.কম
প্রযুক্তি সহায়তায় Daily Crime Express