1. admin@dailycrimeexpress.com : admin :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁ পৌর এলাকায় চুরির আতঙ্ক: রাতভর পাহারায় যুবকরা, দুই চোর আটক করে পুলিশে সোপর্দ সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, ঐক্য-সম্প্রীতির বার্তা এমপি মান্নানের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার যুবক  “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”; ওসি মহিবুল্লাহর কঠোর অভিযানে বদলাচ্ছে সোনারগাঁয়ের চিত্র বীরগঞ্জে প্রসূতির মৃত্যু; ক্লিনিক সীল গালা” কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে-ক্রীড়া প্রতিমন্ত্রী সীমান্তে থেকে ধরে নিয়ে যাওয়া নিহত বাংলাদেশীর মরদেহ ১১ মাস পর ফেরত দিলো বিএসএফ  পঞ্চগড়ে ৫০ লিটার পেট্রোল সহ মোটরসাইকেল জব্দ, সরকারি মূল্যে তেল বাজারে বিক্রি ত্রিশালে ৩ বছরের সন্তানকে গলা টিপে হত্যা করল ঘাতক বাবা চান্দিনায় সাংবাদিকদের হাতকড়া: এসিল্যান্ডের ক্ষমতা, আইনের সীমা ও সাংবাদিকতার স্বাধীনতা নিয়ে প্রশ্ন

খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে পঞ্চগড়ে ব্যবসায়ীর ৭ দিনের জেল, ২৭ লিটার পেট্রোল জব্দ

দৈনিক ক্রাইম এক্সপ্রেস ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার

গত (৩১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। পরে পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে খন্দকার মার্কেটে কেশবের মোটরসাইকেল পার্টসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। তিনি দীর্ঘদিন ধরে দেবীগঞ্জ উপজেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন পেট্রোল পাম্প হতে পেট্রোল কিনে বাড়তি লাভের আশায় অবৈধ ভাবে মজুদ করে রাখছিল।  কেশব মজুদ করা তেল ২৫০ থেকে ৩০০ টাকা লিটার হিসেবে বিক্রি করছিল। পরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।

পরে কেশব রায়কে অবৈধভাবে তেল মজুদ ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২৭ লিটার পেট্রোল বিক্রি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© সকল স্বত্ব সংরক্ষিত © ২০২৬ ডেইলী ক্রাইম এক্সপ্রেস.কম
প্রযুক্তি সহায়তায় Daily Crime Express