সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার যুবক
সোনারগাও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, সোনারগাঁও উপজেলার শম্ভু পুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় মোহাম্মদ নাসির উদ্দিন (২৭)পিতা মোঃ আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে অকটেন পেট্রোল-ডিজেলের ব্যবসা চালিয়ে আসছিলেন। সরকার পতনের পর একদল মাদক কারবারি, চুরি ছিনতাই, ডাকাতি ইত্যাদি অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা আমাকে মোটা অংকের একটি চাঁদা দাবি করেন। এই বিষয়টি নিয়ে আমার সাথে অনেকদিন যাবত তর্ক বিতর্ক চলছে।
সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় হামলার শিকার নাসির উদ্দিন। আমি তাদেরকে কোন চাঁদা না দেওয়ায় রবিবার ১২ই এপ্রিল রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় আমি আমার দোকান বন্ধ করে চর কিশোরগঞ্জ মার্কেটের ব্রিজের পশ্চিম পাশে এসে পৌঁছিলে তাদের সঙ্ঘবদ্ধ ৪/৫ জনের একটি দল আমার রাস্তা গতিরোধ করে রামদা চাপাতি রড এবং হকস্টিক দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়ি এবং আমার ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে আসলে তারা প্রাণ নাশের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে পালিয়ে যায়। তারা আরো বলেন, আমার এলাকায় থাকতে হলে আমাদেরকে চাঁদা দিয়েই থাকতে হবে।
এ সময় মোহাম্মদ নাসির উদ্দিনের কাছে তেল বিক্রি নগদ ৫ লক্ষ ২৩ হাজার টাকা তারা ছিনিয়ে নিয়ে যায়। পরে নাসির উদ্দিনের শারীরিক অবস্থা খারাপ থাকায় এলাকাবাসী তাকে মুন্সিগঞ্জ হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে চিকিৎসা নিয়ে ১। মোঃ সুলতান গাজী (২৮) পিতা রহমত উললাহ গাজী ২। আসাদুল্লাহ ( ৩৫) পিতা মৃত সাওার উভয়ের সাং চর কিশোরগঞ্জ। এই দুই জনসহ আরো ৪/৫ জনকে আসামী করে সোনারগাঁও থানায় তাদের বিরুদ্ধে এটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠু বিচারে দাবি করেন।